সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
দক্ষিণ সুরমায় উপজেলা দিবস উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় উপজেলা দিবস উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সিলেটের দক্ষিণ সুরমাস্থ হুমায়ুন চত্বর এলাকায় জাতীয় পার্টির কার্যালয় এই আলোচনা সভার আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ শাহা আলম এর সভাপতিত্বে সদস্য সচিব এম মুর্শেদ খান এর পরিচালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, সিলেট জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক হোসেইন আহমদ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা কমিটির সদস্য সচিব এম বরকত আলী, মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব ইমরান আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ শহীদ আহমেদ, আব্দুল আহাদ মিয়া, টিপু সুলতান, মোঃ সাদিক আলী, মোঃ নিমার আলী, মোঃ নজির আহমেদ, কয়েস আহমেদ, ইমরান আহমদ, মানিক মিয়া, সহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপজেলা দিবস কেবল একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, এটি স্থানীয় জনগণের উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির একটি সুযোগ। বক্তারা বলেন, জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে এবং আগামী দিনেও জনগণের কল্যাণে কাজ অব্যাহত রাখবে। জাতীয় পার্টি সবসময় গ্রামীণ মানুষের কথা ভেবে কাজ করে। স্থানীয় মানুষ যেন তাদের সমস্যা সহজভাবে তুলে ধরতে পারে, সেজন্য আমাদের নেতৃবৃন্দকে আরও সংযুক্ত হতে হবে। উপজেলার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার প্রসার আমরা সর্বদা গুরুত্ব দিচ্ছি। শিক্ষার মাধ্যমে যুব সমাজকে গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য। এ কারণে পল্লীবন্ধু গ্রাম বাংলার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। বিজ্ঞপ্তি

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo