সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালিত

সিলেটে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালিত

নিউজ মিরর ডেস্ক
সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হারিকেন, কুপিবাতি ও মোমবাতি সহ বিদ্যুৎ লোডশেডিংয়ের সময় ব্যবহৃত সামগ্রী নিয়ে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে ২০ মিনিট অবস্থান কর্মসূচী পালিত হয়।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, সিলেট বিদ্যুৎয়ের মাত্রাতিরিক্ত লোডশেডিং দেখে মনে হয়? আমরা আবার হারিকেন, কুপিবাতি ও মোমবাতি সময়ে পৌঁছে যাচ্ছি। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সিলেটের পরিস্থিতি ভয়াবহ। ২৪ ঘন্টার মধ্যে ৮/১০ ঘন্টা কখনো ১২/১৫ ঘন্টা বিদ্যুৎ থাকে না। এতে জনজীবন অতীষ্ট ও চরম দুর্ভোগে সিলেটবাসী। লোডশেডিংয়ের কারণে অন্ধকারে থাকছে হচ্ছে জনসাধারণকে। বিদ্যুৎ লোডশেডিংয়ের ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছেন চরম বিপাকে। বিদ্যুৎ না থাকায় পানির সংকটও তীব্র হচ্ছে। বাণিজ্যিক এলাকায় দিনের অর্ধেক সময় বিদ্যুৎ না থাকায় লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। প্রতিটি ঘরের বয়োজ্যেষ্ঠ ও শিশুরা বিদ্যুৎ লোডশেডিংয়ের ফলে চরম বিপাকে। অনতিবিলম্বে বিদ্যুৎ লোডশেডিং বন্ধ করা না হলে আগামী ১ মাস পর সিলেটবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারী দেন বক্তারা।

সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ।

২০ মিনিট অবস্থান কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার।

অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা ও সিলেটী সচেতন নাগরিক সমাজের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ডিনেস, বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের অন্যতম অভিভাবক যোদ্ধা মোঃ আব্দুস শহীদ খান, সিকস’র উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল, কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসিলাম শিতাব।

২০ মিনিটের অবস্থান কর্মসূচীতে সিলেট প্রেমী নাগরিকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মোঃ সালিম আহমদ, দিপক কুমার মোদক বিলু, মোঃ সাগর, মোঃ জুয়েল মিয়া, পিযোষ মোদক, মোঃ আব্দুল আলী, রোটারিয়ান মোহাম্মদ আব্দুস সালাম, মোহাম্মদ মাহফুজুর রহমান, প্ররাগ পাল গৌরব, জসিম উদ্দিন, শাহীন আহমেদ, চিত্ত রঞ্জন দাস, মোঃ ফুজায়েল আহমদ, শিশু প্রতিনিধি ফয়েজ হাসান, সাংবাদিক ও সমাজকর্মী মোঃ সাহেদ আহমদ শান্ত, মাসুম মিয়াজী, সোহেল আহমদ, কবি কামাল আহমদ, প্রদীপ দাস পার্থ, আব্দুল আজাদ চৌধুরী, জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, মোঃ নাজমুল হুসাইন, মোঃ মাহবুব ইকবাল মুন্না, হাজী মোঃ আশরাফ উদ্দিন, মোহাম্মদ সহিদ চৌধুরী, শংকর বিশ্বাস, মোঃ হাবিবুর রহমান, মোঃ ইকবাল হোসেন, আলী হায়দার, নিলমনি কান্ত চন্দ, মোঃ মহসিন উদ্দিন সুমন, মোঃ পিকুল হোসেন, মোঃ আল-আমিন আহমদ, জামাল আহমদ, মোঃ সাইদুল ইসলাম, মোঃ সুহেল মিয়া খান, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, অবিনাশ চন্দ্র দাস, দিলীপ আচার্য, মাহমুদ আলী, সোহেল আজাদ, মোঃ আব্দুল মতিন ও করিম আহমদ।

এছাড়াও ২০ মিনিট অবস্থান কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে ভুক্তভোগী শতাধিক নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo