সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত ১২ দফা দাবি আদায়ে ব্যাটারি চালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল ও সমাবেশ খাদিমনগরে ইউপি সদস্যসহ ৩ জনের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ বিয়ানীবাজারে ফৌজিয়া সুলতানা লোদী এডুকেশন ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রাইজ মানি ও সম্মাননা প্রদান জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত বজলুর রহমান ফয়েজকে নিয়ে অপপ্রচারের নিন্দা জানালো দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিডিএফ’র মৌসুমী ফল উৎসব ১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন এডভোকেট সালেহ চৌধুরী  রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ডিম শারীরিক গঠন ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম

ডিম শারীরিক গঠন ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম

নিউজ মিরর ডেস্ক 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, ডিম একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। এটি আমাদের শারীরিক গঠন ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে, তাদের জন্য ডিম বিশেষভাবে উপকারী। ছয় বছর বয়সের মধ্যে শিশুদের মস্তিষ্কের বিকাশে সহায়ক কোলিন সরবরাহ করে ডিম। আমাদের প্রত্যেকের প্রতিদিন ডিম খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। ক্লাসের ফাঁকে বা টিফিন টাইমে অন্য কিছু না খেয়ে তাদেরকে ডিম খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের আয়োজনে স্কুল ফিডিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের বাঘমারাস্থ সফিক-রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ডিম বিতরণ করা হয়।

প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সফিক-রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। বক্তব্য রাখেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, সিকৃবি’র ট্রেজারার ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এম মাহবুব, সিকৃবি’র ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, ডব্লিউপিএসএ-বিবি এর জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ফায়েজুর রহমান, সফিক-রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, ছালিক আহমদ, জয়নাল মিয়া, সহকারী শিক্ষক আব্দুল বাছিত, সুফিয়া আক্তার, শারমিন আক্তার, শিউলী বেগম, লায়লাতুন রহমান লাবনী, অভিভাবক রায়হান আহমদ, জমসেদ মিয়া, আলকাছ মিয়া প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo