শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
‘আমার দেখা সৌদী আরব’ বইয়ের মোড়ক উন্মোচন

‘আমার দেখা সৌদী আরব’ বইয়ের মোড়ক উন্মোচন

নিউজ মিরর  ডেস্ক 

 

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি, ভাষা সৈনিক অধ্যক্ষ মোহাম্মদ মাসউদ খান বলেছেন, ইতিহাস-ঐতিহ্যের সম্যক ধারনা ছাড়া মানুষের দৃষ্টির ধোঁয়াশা ও অন্ধকার বিদ‚রিত করা সম্ভব নয়। লেখালিখির অধ্যবসায় ও সাহিত্যের নিয়মিত চর্চা ব্যক্তির চিন্তালোক, জীবনাচরণকে আলোকিত ও সমৃদ্ধ করে। লেখক আব্দুল হান্নান তাপাদারের আজকের প্রকাশিত “আমার দেখা সৌদি আরব” বইটি দ‚র আরবের একটি দেশ ও জাতীর নানা অজানা তথ্য পাঠক সমাজের সামনে সহজে তুলে ধরতে সক্ষম হয়েছে। বইটি খুবই তত্ত্ববহুল ও গুরুত্বপ‚র্ণ। যেখানে পবিত্র মক্কা-মদীনা তথা হারামাইন শরীফাইন এবং মুসলিম ঐতিহ্যের হাজার বছরের মুল্যবান তথ্যকথা সন্নিবেশিত হয়েছে। আমি এই বইয়ের সার্থক পাঠ ও লেখকের মঙ্গল কামনা করছি।

লেখক গবেষক আব্দুল হান্নান তাপাদার রচিত “আমার দেখা সৌদীআরব” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মঙ্গলবার বিকাল ৪টায় দরগাহ গেইটস্থ কেমুসাস সাহিত্য আসর কক্ষে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি প্রিন্সিপাল সৈয়দ মুহিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ আখলাক আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি ও সিলেট-১ (মহানগর-সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, বিশিষ্ট আলেম মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্য নির্বাহী কমিটির সদস্য কবি ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, জামিয়া দারুল ফালাহ মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা শিব্বির আহমদ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লেখক আব্দুল হান্নান তাপাদার বলেন, “প্রায় ৩৫ বছরের সৌদীআরব বসবাসের অভিজ্ঞতার আলোকে সীমাহীন শ্রম ও প্রচেষ্টায় “আমার দেখা সৌদীআরব” বইটি রচনা ও প্রকাশনা শেষ করতে পেরে আমি আল্লাহর শোকরিয়াহ আদায় করছি। তিনি অনুষ্ঠানে আগত অতিথি, শ্রোতা এবং এই বইটি রচনা ও প্রকাশনায় যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন দারুল আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মনজুরে মাওলা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রবাসী কল্যাণ পরিষদের অর্থ সম্পাদক মাসুদ আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা সাইফুল ইসলাম, তানজিমুল উম্মাহ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাশুক আহমদ, দারুননাজাত মডেল মাদরাসার পরিচালক মাওলানা খায়রুল ইসলাম, ইসলামী যুব মজলিস সিলেট জেলা সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, জাতীয় শিশু কিশোর সংগঠন ‘অংকুর’ সিলেট শাখার পরিচালক খসরুল আলম প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo