সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক: হুমায়ূন কবির শাহীন

পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সাথে সাংঘর্ষিক: হুমায়ূন কবির শাহীন

নিউজ মিরর ডেস্ক 

 

সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটবে না। এ পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার জন্য বিশেষ একটি মহল চাচ্ছে। কিন্তু যে নির্বাচন গণমানুষের মতামতের প্রতিফলন ঘটাতে না সেটাকে নির্বাচন বলা যায় না। পিয়ার পদ্ধতির নির্বাচনে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে।

তিনি গত বৃহস্পতিবার নগরীর মাছিমপুর এলাকায় ২৩ নং ওয়ার্ড কৃষকদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

২৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রাসেল আহমদের সভাপতিত্বে ও আব্দুল করিমের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ-শিল্প বিষয়ক সম্পাদক ও ২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জমজম বাদশা, মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি একেএম শাহজাহান, সহ-সভাপতি একরাম হোসেন মারুফ, বদরুল আলম, আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, ২৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আমির আলী, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, হালিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ, মহানগর কৃষকদলের যুগ্ম সম্পাদক শাকিল আহমদ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, প্রচার সম্পাদক আবু বক্কর, শিক্ষা বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দবির আহমদ, সহ-প্রচার সম্পাদক বুলবুল আহমদ, কোতোয়ালি থানা কৃষকদল নেতা কামাল আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহিন আহমদ, মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক পাভেল আহমদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সাজিদুল হককে সভাপতি, আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক ও সৌরভ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট কৃষকদল ২৩ নং ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথিসহ অন্যান্যদের ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo