বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
জুলাই বিপ্লবে শ্রমিকরাও গুরুত্বপূর্ণ অংশীদার : এড. জুবায়ের

জুলাই বিপ্লবে শ্রমিকরাও গুরুত্বপূর্ণ অংশীদার : এড. জুবায়ের

https://newsmirror24.news/

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ফ্যাসিস্টের পতন ও জুলাই বিপ্লবে শ্রমিকরাও গুরুত্বপূর্ণ অংশীদার। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গঠনে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। দেশপ্রেমিক শ্রমজীবী মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে হবে। শ্রমিক ভাইদেরকে তাদের অধিকারের ব্যাপারে সচেতন করে তাদেরকে বুঝাতে হবে ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকদের মুক্তি সম্ভব নয়। এ লক্ষ্যে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দেশের সকল সেক্টরে শ্রমিক কল্যাণ ফেডারশনের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। শ্রমিকদেরকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে শ্রমিক আন্দোলনকে কাংখিত লক্ষ্যে পৌছতে নিরলসভাবে কাজ করতে হবে। সকল ট্রেড ইউনিয়নকে সক্রিয় করতে হবে।

তিনি শনিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের কার্যকরী পরিষদের ১ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সম্পাদক ও সিলেট মহানগর সাবেক সভাপতি মোঃ শাহজাহান আলী। অধিবেশনে দারসুল কোরআন পেশ করেন সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সিলেট মহানগর সহ-সভাপতি মিয়া মোঃ রাসেল, সহ-সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীর, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, সহ-সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, শ্রমিক নেতা সোহেল আহমদ হাওলাদার, ইকবাল হোসাইন ও এডভোকেট জিল্লুল হক তাপাদার প্রমূখ।- প্রেস বিজ্ঞপ্তি।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo