রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সাংবাদিক ইসলাম, টিপু ও শিপুর পিতার দাফন সম্পন্ন

সাংবাদিক ইসলাম, টিপু ও শিপুর পিতার দাফন সম্পন্ন

নিউজ মিরর ডেস্ক
সিলেটের তিন সাংবাদিক মো. ইসলাম আলী, নিজাম উদ্দিন টিপু ও হিলাল উদ্দিন শিপুর পিতা আবদুন নুর (৮০) এর জানাজা শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুম্মা গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের প্রধান ঈদগাহ মাঠে সম্পন্ন হয়। জানাজার নামাজের ইমামতি করেন মরহুমের ছোট ভাই মাওলানা আবদুর রাজ্জাক।

এ সময় সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট-৪ আসনের বাংলাদেশ জমিয়ত উলামায়ে ইসলাম থেকে মনোনয়নপ্রাপ্ত অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বাংলাদেশ উলামা পরিষদ সিলেটের আমীর ড. এএইচএম সোলায়মান, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহ্বায়ক মো. হানিফ, কামরুল হাসান অপি, সদস্য সাইফ উল্লাহ, রকিকুল ইসলাম খান, ফতেহপুর বাজার কমিটির সভাপতি ও ইউপি সদস্য মুজাহিদুল ইসলাম, বিএনপি নেতা মো. নাসির উদ্দিন, হাজী মো. কামাল, সিলেট জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেটের উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক, মুহিবুর রহমান মুহিব, প্রচার সম্পাদক আছনাত উদ্দিন জাহিন, কুলাউড়া উপজেলা জামায়াত নেতা হাফিজ মাওলানা কামাল উদ্দিন, দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার আতিকুর রহমান নগরী, দক্ষিণ সুরমা প্রতিনিধি আজমল আহমদ রোমন আহমদ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ ফটোসাংবাদিক তারেক চৌধুরী রাহেল, স্টাফ রিপোর্টার সাদিকুর রহমান সেলিম, দৈনিক যায়যায়দিনের দক্ষিণ সুরমা প্রতিনিধি সুমন আহমদসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজার সময় সিলেটের বিভিন্ন এলাকার মুরুব্বি, যুব সমাজ এবং দূরদূরান্ত থেকে আসা মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

মরহুম আবদুন নুরের বিদায়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত সবাই দোয়া করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ২.১৫ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ফতেপুরের বিশিষ্ট মুরুব্বি আবদুন নুর।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo