শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সিলেটের ১৪টি আসনে যারা পেলেন বিএনপির চূড়ান্ত মনোনয়ন

সিলেটের ১৪টি আসনে যারা পেলেন বিএনপির চূড়ান্ত মনোনয়ন

নিজস্ব প্রতিবেদক
প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত মনোনয়ন প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আসন্ন জাতীয় নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

এদিকে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির, সিলেট-২ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক এবং সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তাছাড়া সিলেট-৪ ও সিলেট-৫ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে মো. কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন প্রতিদ্বন্দ্বিতা করবেন। সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে।

এদিকে মৌলভীবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাসির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে সওকত হোসেন শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে মো. মুজিবুর রহমান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হবিগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবু মনসুর শাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে আলহাজ্ব মো. জিকে গউস, হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সল প্রতিদ্বন্দ্বিতা করবেন। হবিগঞ্জ-১ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo