বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে ব্যাটারি রিকশার পক্ষে বিক্ষোভ সমাবেশ থেকে আটক ৩

সিলেটে ব্যাটারি রিকশার পক্ষে বিক্ষোভ সমাবেশ থেকে আটক ৩

নিউজ মিরর ডেস্ক
সিলেটে ব্যাটারিচালিত রিকশা শ্রমিক আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে ছাত্র ইউনিয়নের তিন নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে তাদের আটক করা হয়।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীদের আটক এবং মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে এই তিন জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল এবং শাবিপ্রবির সংগঠক মো. জুবায়ের আহমেদ জুয়েল ও শান্ত তালুকদার।

জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটে চলমান রিকশা শ্রমিক আন্দোলন দমানোর জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেফতার এবং মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানস্থল থেকে তিন জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদেরকে থানায় নিয়ে আসা হচ্ছে।’

উল্লেখ্য, এর আগে শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কার্যালয় (নগরীর আম্বরখানা বড়বাজার এলাকা) থেকে ২২ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছেন শ্রমিকেরা। এতে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। ওই আন্দোলনে সংগঠক হিসেবে বাসদ ও সিপিবির নেতারা সম্পৃক্ত আছেন বলে পুলিশ জানায়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo