বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
আগামী সপ্তাহ থেকে শীতের আগমন : আবহাওয়া অফিস

আগামী সপ্তাহ থেকে শীতের আগমন : আবহাওয়া অফিস

নিউজ মিরর ডেস্ক
প্রকৃতিতে শীতের আগমন ঘটেছে। হিম হিম ঠাণ্ডা জানান দিচ্ছে শীতকাল শুরু হয়ে গেছে। শহরে ব্যাপারটি তেমন বুঝা না গেলেও গ্রামঞ্চলে এবং শহরতলীতে রাতে ও ভোরে তা বেশ স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে। ঘন কুয়াশায় ঢাকা পড়ে পথঘাট।

সব ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে। এ ছাড়া চলতি মাস শেষে সারা দেশে শীত অনুভূত হতে পারে। তবে আগামী ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার শঙ্কা নেই। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেইসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানায়। এ ছাড়া মাস শেষে সারা দেশে শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই।

সম্প্রতি আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে। পরে ক্রমান্বয়ে সারা দেশে পুরোদমে শীত শুরু হবে।

এদিকে, নভেম্বরেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে তিনটি লঘুচাপ। যার একটি আবার রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। সেই সঙ্গে এ মাসে বৃষ্টিপাতও হতে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, যা বাড়িয়ে দিতে পারে শীতের অনুভূতি।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া বঙ্গোপসাগরে দুই-তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রাও ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। এ ছাড়া চলতি মাসে দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo