সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
৩১ দফা বাস্তবায়নে সিলেট-৪ আসনের জনগণের দ্বারে দ্বারে অ্যাড. জামান

৩১ দফা বাস্তবায়নে সিলেট-৪ আসনের জনগণের দ্বারে দ্বারে অ্যাড. জামান

নিউজ মিরর ডেস্ক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক ও সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

তিনি মঙ্গলবার (৪ নভেম্বর) জৈন্তাপুরের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এসময় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, আমরা ঘরে ঘরে যাচ্ছি নারী সমাজ, তরুণ ভোটার ও সাধারণ মানুষের কথা শুনতে, তাদের পাশে দাঁড়াতে এবং বিএনপির ভিশন জানাতে। বিএনপির ৩১ দফার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান। জনগণ পরিবর্তন চায়, আমরাও সেই পরিবর্তনের পক্ষে।

তিনি আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু বিএনপি’র নয়। এটি বাংলাদেশের মানুষের মুক্তির রূপরেখা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই দাবিগুলো বাস্তবায়ন করতে চাই। বর্তমানে এই দেশের মানুষ আজকে দুঃসময় পার করছে। তাদের পাশে থাকা, কথা বলা, আশা জাগানোটাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।

৩১ দফার লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের সাথে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট সামসুজ্জামান জামান একেবারে প্রত্যন্ত গ্রামে গ্রামে মানুষের ঘরে ঘরে গিয়ে কথা বলছেন, মানুষের সমস্যার খোঁজখবর নিচ্ছেন ও শুনছেন তাদের অভাব-অভিযোগ। স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও তাদের এ প্রচেষ্টায় উজ্জীবিত হয়ে মাঠে সক্রিয় হয়েছেন। এই কার্যক্রমের মাধ্যমে সংগঠনের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo