সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
আম্বরখানা থেকে আর ওয়ান ফাইভ মোটরসাইকেলসহ যুবক আটক

আম্বরখানা থেকে আর ওয়ান ফাইভ মোটরসাইকেলসহ যুবক আটক

নিউজ মিরর ডেস্ক
সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অবৈধ ভারতীয় ইয়ামাহা আর১৫ মডেলের মোটরসাইকেলসহ খলিলুর রহমান তারেক (২১) নামের এক যুবককে আটক করেছে। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আম্বরখানার দর্শন দেউড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত খলিলুর রহমান তারেক সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঠাঁলবাড়ি গ্রামের শওকত আলীর ছেলে। বর্তমানে তিনি নগরীর আম্বরখানা হাউজিং এস্টেটের রোড নং-১ এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট মহানগরীর আম্বরখানার দর্শন দেউড়ী এলাকার শিমু মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালানো হয়। এই অভিযানে একটি চোরাইকৃত সিলভার ও কালো রঙের ইয়ামাহা আর১৫ (মডেল নং- V3) মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির ইঞ্জিন নং- B317676620280 এবং চেসিস নং- MEIRG6718L0038634। আটককৃত মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটরসাইকেলটি অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল এবং স্থানীয়ভাবে ব্যবহার করা হচ্ছিল। এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-০৬, তাং-০৪/১১/২০২৫, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি)/২৫ডি রুজু হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo