সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন সিলেটের অ্যাড. সাইফ উদ্দিন রতন

সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন সিলেটের অ্যাড. সাইফ উদ্দিন রতন

বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন সিলেটের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মোঃ সাইফ উদ্দিন রতন।

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল (জিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মোঃ মঞ্জুরুল হোসেন সাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট অ্যাপিল্যাট ডিভিশনের বিজ্ঞ আইনজীবী এডভোকেট মোঃ সাইফ উদ্দিন রতন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যক্তি ও আইনজীবীগণ।

নেতৃবৃন্দ এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন এডভোকেট মোঃ সাইফ উদ্দিন রতন। এটা সিলেটের জন্য অত্যন্ত আনন্দের বার্তা। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা, সুপ্রীম কোর্ট বারের সাবেক নির্বাচিত সদস্য। কুমিল্লা জেলার মেঘনা উপজেলার জলারপার নোয়াগাঁও এর কৃতি সন্তান, বর্তমানে সিলেট নগরীর ভাতালিয়ার স্থায়ী বাসিন্দা এডভোকেট রতন সিলেট সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রয়াত মোঃ আলমগীর রেনু ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী মোঃ রেজাউল করিম এর ভাই।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ আরো বলেন, বিজ্ঞ আইনজীবী সাইফ উদ্দিন রতন একজন সৎ ও নিষ্ঠাবান এডভোকেট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালনের মাধ্যমে মানুষ ন্যায় বিচার পাওয়ার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠিত হবে।-বিজ্ঞতি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo