বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে নারীসহ আটক ৩

দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে নারীসহ আটক ৩

নিউজ মিরর ডেস্ক
সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা থেকে নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক থানার পূর্ব কামারগাঁও রহমতবাগ আবাসিক এলাকার সাইদুর রহমানের ছেলে, বর্তমানে নগরীর দক্ষিণ সুরমার বানেশ্বরপুরের বাসিন্দা আতিকুর রহমান মুন্না (৪৫), ভার্থখলা স্বর্ণালী-২০ এর মৃত আব্দুর রহমান লাল মিয়ার ছেলে কাবুল মিয়া (৫৫) ও ভার্থখলার (হাওরের বাড়ি) সালেক মিয়ার স্ত্রী রুজিনা খাতুন (২৮)।

তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ১/২/৩/২৬) দায়ের কওে সবাইকে আদলতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo