সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে র‌্যাব’র অভিযান : ৪০ বোতল ফেন্সিডিলসহ মিনারা গ্রেপ্তার

সিলেটে র‌্যাব’র অভিযান : ৪০ বোতল ফেন্সিডিলসহ মিনারা গ্রেপ্তার

নিউজ মিরর ডেস্ক
সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় একটি বাসার রান্না ঘর থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব-৯। এসময় মিনারা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১ মার্চ) রাতে মোগলাবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের গোটাটিকর এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় এ অভিযান চালানো হয়।

সোমবার (২ মার্চ) দুপুরে মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতারকৃত মিনারা বেগমকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তারকৃত মিনারা বেগম (৩৫) সিলেট জেলার বিয়ানীবাজার থানার বিলুয়া এলাকার বাসিন্দা কাশিম আহমদ চৌধুরীর স্ত্রী।

র‌্যাব জানায়, অভিযান শুরুর সাথে সাথে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়। অপর একজন দৌড়ে পালিয়ে যান। নারীর কাছ থেকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেখানো মতে রান্নাঘরের সিলিংয়ের ওপর রাখা একটি কার্টনের ভেতর থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo