রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা প্রগতি উচ্চ বিদ্যালয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ নববর্ষের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজহারুল ইসলাম মুমিন
সিলেটে বিএনপির কর্মীর বাড়িতে চোরাই গরু দিয়ে ইফতার!

সিলেটে বিএনপির কর্মীর বাড়িতে চোরাই গরু দিয়ে ইফতার!

নিউজ মিরর ডেস্ক
সিলেটের ওসমানীনগরে চোরাই গরু দিয়ে যুক্তরাজ্য প্রবাসী বিএনপির কর্মীর বাড়িতে ইফতার মাহফিল আয়োজনের বিষয়টি আলোচিত হওয়ায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে খোঁজ নিয়েছে। তবে এ ঘটনায় গরুর মালিক মামলা না করায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে রেখেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলের দিকে ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে গিয়ে খোঁজ নেয় থানা-পুলিশের একটি দল। পুলিশের সদস্যরা গরুর মালিক নাজমুল ইসলামের সঙ্গেও কথা বলেছেন।

নাজমুলের বরাতে পুলিশ জানায়, এ ব্যাপারে তার কোনো অভিযোগ নেই। যুক্তরাজ্যপ্রবাসী তাকে গরুর মূল্য পরিশোধ করেছেন। ঘটনার সঙ্গে যুক্তরাজ্যপ্রবাসীর কোনো সংশ্লিষ্টতা নেই। মূল ঘটনা প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক ঘটিয়েছেন। এটি গরুর মালিকও জানতে পেরেছেন। প্রবাসীর সঙ্গেও নাজমুল ইসলামের ভালো সখ্য আছে।

জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী এম আহমদ ওরফে মধু মিয়ার বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তিনি যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রচারে অংশ নিতে জানুয়ারিতে দেশে এসেছিলেন। নির্বাচন শেষে নিজ বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। পরে জানা যায়, ওই ইফতার মাহফিলে জবাই করা গরুটি ছিল চুরি করা।

মাহফিলে অংশ নিয়েছিলেন চুরি যাওয়া গরুর মালিকসহ হাজারো মানুষ। চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল আয়োজনের বিষয়টি জানাজানি হলে বিএনপির ওই কর্মী গরুর মালিককে মূল্য পরিশোধ করেছেন। গ্রামের সালিসে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক ঘটনার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় এম আহমদ বাড়ির তত্ত্বাবধায়ককে কাজ থেকে বের করে দিয়েছেন। এম আহমদ গত শুক্রবারে যুক্তরাজ্যে ফিরে গেছেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল হাসান ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। আমরা গরুর মালিকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। গরুর মালিক বলেছেন, প্রবাসী বিষয়টি জানার পর গরুর মূল্য হিসেবে ৭০ হাজার টাকা দিয়েছেন। গরু চুরি করেছিলেন প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক। কিন্তু প্রবাসী দেশে আসার আগেই গরু কেনার জন্য টাকা দিয়ে দিয়েছিলেন। কিন্তু ওই তত্ত্বাবধায়ক গরু না কিনে এ ঘটনা ঘটিয়েছেন।’ তিনি বলেন, যেহেতু গরুর মালিক অভিযোগ দেবেন না। সে জন্য তারা এ ঘটনায় একটি জিডি করে রেখেছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo