বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
২৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান মারজান

২৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়তে চান মারজান

নিউজ মিরর ডেস্ক
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৩নং ওয়ার্ডে কান্সিলর পদে নির্বাচন করতে চান সমাজসেবক ও তরুণ সংগঠক মারজান হোসেন। শিক্ষা, সামাজিক ও মানবিক সকল কাজে ২৩ নং ওয়ার্ডে নিজেকে সম্পৃক্ত রাখেন মারজান হোসেন।

তিনি বলেন, সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত ও পরিকল্পিত ওয়ার্ড গঠনের দৃঢ় প্রত্যয় এবং নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনে অংশ নিতে চাই। এছাড়াও সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম, মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা এবং যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী ও উদ্যোক্তা তৈরীর সর্বোচ্চ চেষ্টা চালাবো আমি।

মারজান হোসেন আরও বলেন, নির্বাচিত হলে প্রবীণ, নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবেন। নাগরিক সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার কথাও জানান তিনি। এজন্য তিনি সবার পরামর্শ, দোয়া প্রত্যাশা করেছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo