বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটে পেট্রোল পাম্পে হামলা, ৩ আসামি গ্রেপ্তার

সিলেটে পেট্রোল পাম্পে হামলা, ৩ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সিলেটে তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের সুনামগঞ্জের জগন্নাথপুর থানার মিরপুর বাজার থেকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন এয়ারপোর্ট থানার চৌকিদেখী এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ফাহিম আহমদ (২১), বালাউট এলাকার ফয়েজ আহমদের ছেলে ও বর্তমানে নগরীর চৌকিদেখী এলাকার রংধনু-৬৬ নং বাসার তামিম আহমদ (১৯) এবং চৌকিদেখী ১০২/২নং বাসার মৃত আব্দুল জব্বার বাবুলের ছেলে তানজিম আহমদ সজীব (১৯)।

গতকাল সোমবার সন্ধ্যায় তেল সংগ্রহ করতে না পারায় নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পের কর্মচারী মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে এ ঘটনায় উত্তরার ম্যানেজার জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা এই ৩ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। পরে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক তদন্ত সৌমেন মৈত্রের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo