সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে র‌্যাবের অভিযান : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটে র‌্যাবের অভিযান : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্ট
সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার অধিদপ্তর। সোমবারের ভেজাল বিরোধী অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা এবং পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, লালদিঘীরপাড় হকার্স মার্কেটের মেসার্স হৃদয় এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা এবং শাহজালাল স্টোরকে আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় নেওয়া এই অভিযান স্থানীয় ক্রেতাদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এইধরণের অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব-৯ সূত্রে জানা গেছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo