মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
নাশকতার আশঙ্কা : সিলেটে নিরাপত্তা জোরদার উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক কমিটির বাংলা নববর্ষের শুভেচ্ছা সিলেটে অনুষ্ঠিত হলো কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর একক কবিতাসন্ধ্যা
৯নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মুমিন

৯নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী মুমিন

নিউজ মিরর ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯নং ওয়ার্ডসহ সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ যুব সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব, ফিজা এন্ড কোম্পানী লিমিটেডের ডিরেক্টর আজহারুল ইসলাম মুমিন।

সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজহারুল ইসলাম মুমিন এক শুভেচ্ছা বার্তায় বলেন, প্রতিবছর আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম, প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে ঈদ আসে। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। তাই ধনী-গরীব, নির্বিশেষে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে।

ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় রাখার কামনা করেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজহারুল ইসলাম মুমিন।

তিনি তার শুভেচ্ছা বার্তায় ৯নং ওয়ার্ডসহ দেশ বিদেশের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo