বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাশকতার আশঙ্কা : সিলেটে নিরাপত্তা জোরদার উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ মিরর ডেস্ক 

সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি সৌজন্যে ও জননেতা কাজী মামুন মুক্তি সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নগরীর অভিজাত ফুড প্যালেস পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব, সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি ও জননেতা কাজী মামুন মুক্তি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এডভোকেট এম এ সালেহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার শাহীন আলম, আজমল হোসেন, ডাক্তার আক্তার হোসেন, নাজিম উদ্দিন ও এড. আমিন রশিদ। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সভাপতি বিষ্ণু রবি দাস, আনন্দ দাস, মোজাম্মেল হোসেন বাদশা। নেতৃবৃন্দ তাৃদের বক্তব্যে অনতিবিলম্বে মিথ্যা মামলায় রাজ বন্দী জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব জননেতা কাজী মামুনুর রশীদ এর নি:শ্বর্ত মুক্তির দাবী জানান।  অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে মাওলানা মুজাম্মেল হুসেইন মোনাজাত পরিচালনা করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo