শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ মিরর ডেস্ক 

সিলেট নগরীর দরগাহ মহল্লাস্থ পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) নগরীর ঝরণারপাড়স্থ আশরাফ মঞ্জিলে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পায়রা সমাজকল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাছুম। স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু। বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা প্রফেসর সাইফুল কবির, উপদেষ্টা এনামুল হক জুবের, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আলী মোস্তফা মিশকাতুন নূর, আমজাদ হোসেন ও মুফতি আব্দুল খাবির, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দিকুন নবী, সাংগঠনিক সম্পাদক এ এস জায়গীরদার বাবলা, কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান, সংঘের দপ্তর সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া সম্পাদক শাহেদুর রহমান শাবলু, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক তারেক, সদস্য শাহাব আহমদ, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুর রহমান, অর্ণব সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক সুনু মিয়া, বিশিষ্ট সমাজসেবী মুফতি কমরউদ্দিন কামু, সাংবাদিক ফয়সল আহমদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলমগীর হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, রামাযান মাস আগমন করে আমাদের জীবনের পরিশুদ্ধির জন্য। এটি শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়। এই মাসে পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।এই মাসকে কাজে লাগিয়ে আমাদের তাকওয়া অর্জন করতে হবে এবং পাপ-পংকিলতামুক্ত ও আত্মনিয়ন্ত্রিত জীবন গঠনের অনুশীলন করতে হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo