রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদ : প্রতিদিন আড়াইশ মানুষের ইফতারের আয়োজন সিলেটে পুলিশের ওপর আক্রমণ : বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির সিলেটের বাজার মনিটরিং জোরদারের নির্দেশ মন্ত্রী আরিফের সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে কর্মসূচি মহানগর জামায়াতের উলামা বিভাগের ইফতার সম্পন্ন সরকার সবাইকে নিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেট বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে শিলা সিলেটে গলায় রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই ৭নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী সাজিদ চৌধুরী বিএনপি নেতা রহিমের বিরুদ্ধে টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগ
১৭ বছরের স্বৈরশাসকের পতনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : মাহবুব চৌধুরী

১৭ বছরের স্বৈরশাসকের পতনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : মাহবুব চৌধুরী

নিউজ মিরর ডেস্ক
ফ্রান্স প্রবাসী, কমিউনিটি নেতা, সিলেট জেলা ছাত্রদলের প্রাক্তন নেতা জামাল উদ্দিন ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদকে সংবর্ধনা দিয়েছে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা শ্রমিক দল। দুই প্রবাসী নেতার সংক্ষিপ্ত সফর শেষে বিদেশ ফেরত যাত্রা উপলক্ষে তাদেরকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাক্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, শিক্ষানুরাগী মাহবুব চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসন অবসানে স্বৈরশাসকের পতনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকায় নতুন বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। গণঅভ্যুত্থানের পরে গঠিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন বয়কট করার মধ্য দিয়ে সংসদকে অকার্যকরের ষড়যন্ত্রের পথে হাটল জামায়াতে ইসলামী ও এনসিপি।

সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সংসদ সদস্যরা যদি দ্রুত সংসদীয় বিধিবিধান আয়ত্ত করতে পারেন, তাহলে আইন প্রণয়ন প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনার সুযোগও তৈরি হতে পারে। বিএনপির সরকার নির্বাচনের ইশতেহারে জনগণকে যেসকল প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এখন সময় এসেছে এসকল প্রতিশ্রুতির বাস্তবে রূপ দেয়ার।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে প্রবাসী জামাল উদ্দিন ও সোলেমান আহমদের বিদায় সংবর্ধনায় আরো ছিলেন যুবদল নেতা কবির আহমদ, সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম নয়ন, এয়ারপোর্ট থানা শ্রমিক দলের সদস্য নবির হুসেন নোমান, ৫নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক সাজন আহমদ, ৭নং ওয়ার্ড শ্রমিক দল যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সামির আহমদ প্রমুখ।

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo