সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সরকার সবাইকে নিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : প্রবাসী কল্যাণমন্ত্রী

সরকার সবাইকে নিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, অতীতে বিএনপি সরকার ক্ষমতায় থাকতে সিলেটের উন্নয়ন হয়েছে। এবারও সিলেটের কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করা হবে। বর্তমান সরকার সবাইকে সাথে নিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চায়। বিশেষ করে মধ্যপ্রাচ্য প্রবাসীদের সার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে। বর্তমান পরিস্থিতিতে সরকার প্রবাসীদের পাশে রয়েছে। রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির অর্জনের মাস। এই মাস প্রকৃত আত্মশুদ্ধি অর্জন করতে হবে ও আর্ত-মানবতার কল্যাণে কাজ করতে হবে।

তিনি শনিবার হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বংলাদেশ (হাব) সিলেট অঞ্চল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ আব্দুল কাদিরের পরিচালনায় নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বংলাদেশ (হাব) এর কেন্দ্রীয় সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন সিলেট জেলা ব্যবস্থাপক মোঃ শরিফুল আলম।

হাব সিলেট অঞ্চলের ভাইস চেয়ারম্যান মাসহুদ আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সুচীত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি হিজকিল গুলজার, আটাব সিলেট অঞ্চলের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজওয়ান, হাব সিলেট জোনের সাবেক চেয়ারম্যান মাওলানা খাজা মাইন উদ্দিন আহমদ, সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী শিরু ও সাবেক সেক্রেটারি গিয়াস উদ্দিন আমজাদ প্রমুখ।

অনুষ্ঠানে বিমানসহ বিভিন্ন এয়ারলাইন, ব্যাংক ম্যানেজারসহ বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo