বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
মহানগর জামায়াতের উলামা বিভাগের ইফতার সম্পন্ন

মহানগর জামায়াতের উলামা বিভাগের ইফতার সম্পন্ন

প্রবাসী জামায়াত নেতা ও বাংলাদেশ প্রবাসী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শায়খ আজাদ সোবহান বলেছেন, রামাদ্বানের শেষ দশকে প্রতিটি মুহুর্তকে কাজে লাগানো প্রয়োজন। ব্যক্তিগতভাবে আত্মশুদ্ধির ব্যাপারে যত্নশীল থাকা জরুরী। পরিবার, পরিজন, আত্মীয়-স্বজনের খোঁজ খবর নেয়া এবং পাশে থাকার চেষ্টা করতে হবে। রামাদ্বান থেকে রামাদ্বান কিভাবে কাজে লাগানো যায়, উলামায়ে কেরামের চিন্তা করা এবং সমাজে এর বাস্তব প্রতিফলন ঘটানোর প্রচেষ্টা চালাতে হবে।

তিনি শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উলামা বিভাগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উলামা বিভাগের আমীর ড. মাওলানা এ এইচ এম সোলায়মানের সভাপতি ও সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় আলোচনা পেশ করেন ও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারি হাফিজ মাওলানা মাহবুবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, হাফিজ মাওলানা জিল্লুর রহমান, ওয়ার্ড সভাপতি হাফিজ মাওলানা মুখলিসুর রহমান ও হাফিজ সৈয়দ আব্দুল আহাদ প্রমুখ।-বিজ্ঞপ্তি।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo