বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাশকতার আশঙ্কা : সিলেটে নিরাপত্তা জোরদার উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার মে দিবস উপলক্ষে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা সিলেটে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক-এর উদ্যোগে এমপ্লয়ার্স মিট-আপ সেশন অনুষ্ঠিত হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
সিলেটে পুলিশের ওপর আক্রমণ : বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির

সিলেটে পুলিশের ওপর আক্রমণ : বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এসএমপির

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর বাবনা পয়েন্টে পুলিশের ওপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেবের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি উচ্ছৃঙ্খল জনতার হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন বাবনা পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট ও পুলিশ সদস্যদের সঙ্গে একটি পিকআপ ভ্যানের চালককে ঘিরে একটি ঘটনা ঘটে। পরে ১২ মার্চ আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এ ঘটনাকে কেন্দ্র করে একতরফাভাবে সিলেট মেট্রোপলিটন পুলিশকে দোষারোপ করা হয়, যা দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছে এসএমপি।

এসএমপি জানায়, তদন্তাধীন বিষয় নিয়ে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য দিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন এবং সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিকদের পুলিশের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করা হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দক্ষিণসুরমার বাবনা পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট ও পুলিশ সদস্যদের সঙ্গে একটি পিকআপ ভ্যানের চালককে ঘিরে এক ঘটনায় পুলিশ সদস্যকে থাপ্পর মারা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo