সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদ : প্রতিদিন আড়াইশ মানুষের ইফতারের আয়োজন

গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদ : প্রতিদিন আড়াইশ মানুষের ইফতারের আয়োজন

নিউজ মিরর ডেস্ক
‘আল্লাহু আকবার’ আজানের এই চিরচেনা শব্দযুগল এক সুতোয় গেঁথে নেয় ইফতার করতে আসা মুসল্লিরা। ইফতারের সময় যত ঘনিয়ে আসে, ততই বাড়তে থাকে রোজাদারের ভিড়। ধনী-গরিবের নেই কোনো ভেদাভেদ। পুরো রমজান মাস সবাই এক কাতারে পাশাপাশি অথবা সামনাসামনি বসে ইফতার করেন। এই ইফতারির দৃশ্য যেন গ্রাম-বাংলার আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য।

সরেজমিনে সিলেট নগরীর গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদে ইফতারের এমন দৃশ্য দেখা যায়।

পবিত্র রমজানজুড়ে শিশুসহ দুইশত থেকে আড়াইশ রোজাদারদের জন্য প্রতিদিন এখানে ইফতারের আয়োজন করা হয়। গোটাটির কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি, এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এই আয়োজন করা হয়।

জানা যায়, সিলেট নগরীর গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিদিন দুইশত থেকে আড়াইশ মানুষের ইফতারের আয়োজন করে। ইফতার আয়োজনে থাকে দেশীয় ঐতিহ্যের গরুর গোশতের আখনি, ছোলা, খেজুর, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, পানি ইত্যাদি। প্রতিদিন ইফতার পূর্ব দেশ, জাতি ও মুসলমানদের কল্যাণ কামনা মোনাজাত করা হয়।

ইফতার করতে আসা একজন মুসল্লি বলেন, আমাদের মসজিদে সবাই মিলেমিশে একসঙ্গে ইফতার করি। মসজিদ প্রাঙ্গনে বাবুর্চির মাধ্যমে দেশীয় গরুর গোশত দিয়ে প্রতিদিন আখনি তৈরী করে ইফতারি করানো হয। এ ঐতিহ্যকে ধরে রাখা আমাদের প্রতিটা মুসলমানের কর্তব্য। মসজিদে এ ধরনের গণইফতারের ফলে আমাদের সামাজিক মেলবন্ধন আরো শক্তিশালী হয়। একে অপরের সঙ্গে পরিচয় হওয়া যায়। তাই আমি নিয়মিত এখানে ইফতার করতে আসি। গোটাটিক কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি, এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এমন আয়োজন খুব ভালো লাগছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo