সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে শীর্ষ ছিনতাইকারী মাসুদ আটক

সিলেটে শীর্ষ ছিনতাইকারী মাসুদ আটক

স্টাফ রিপোর্ট
সিলেট নগরীর তালতলা থেকে শীর্ষ ছিনতাইকারী ও হত্যা-অস্ত্রসহ ১৪ মামলার আসামীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন তালতলা পুরাতন সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়া (৩৯)। সে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে নগরীর শামীমাবাদ (নবাব রোড) এলাকায় বসবাস করতো। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, হত্যা, মাদক ও চুরিসহ মোট ১৪টি মামলা রয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo