রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মে দিবসে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ সিলেটে ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল মামুন পারভেজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাশকতার আশঙ্কা : সিলেটে নিরাপত্তা জোরদার উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার
বিয়ের ১২ দিনের মাথায় নববধূ নিখোঁজ

বিয়ের ১২ দিনের মাথায় নববধূ নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে বিয়ের মাত্র ১২ দিনের মাথায় সুনামগঞ্জে জয়া দাস (২০) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বামী।

জয়া দাস সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের পুটিয়া গ্রামের চয়ন তালুকদারের (২৬) স্ত্রী। তার বাবার বাড়ি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামে।

জানা গেছে, নিখোঁজ হওয়ার প্রায় ১১ দিন আগে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের পুটিয়া গ্রামের চয়ন তালুকদারের সঙ্গে জয়া দাসের বিয়ে হয়। বিয়ের পর নবদম্পতি সুনামগঞ্জ শহরের ৫নং ওয়ার্ডের জামাই পাড়ায় স্বামীর কাকার বাসায় বেড়াতে আসেন। পরে শুক্রবার জয়া দাস তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে কাকা শ্বশুরের বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি স্বামী ও তার স্বজনরা। এরপর চয়ন তালুকদার সদর থানায় জিডি করেন।

পরিবারের সদস্যরা জানান, জয়া দাসকে কোথাও দেখা গেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৬০৯৯২১৪৩৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, এক নববধূ নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং নববধূকে খুঁজে বের করার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo