রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মে দিবসে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ সিলেটে ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল মামুন পারভেজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাশকতার আশঙ্কা : সিলেটে নিরাপত্তা জোরদার উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার
ঈদের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য যুবদল নেতা ইভান

ঈদের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য যুবদল নেতা ইভান

নিউজ মিরর ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিসিকের ৬নং ওয়ার্ডসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন চৌকিদেখি এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী, যুব সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুক্তরাজ্য শাখা যুবদলের নেতা এমডি ওবায়দুল হক ইভান।

মঙ্গলবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতিবছর আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম, প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে ঈদ আসে। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। তাই ধনী-গরীব, নির্বিশেষে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে।

ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় রাখার কামনা করেন এমডি ওবায়দুল হক ইভান।

যুবদল নেতা এমডি ওবায়দুল হক ইভান আরো বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে, এ আমাদের বিশ্বাস।’

 

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo