বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত সুনামগঞ্জ তাহিরপুরের নাহিদুলের প্যানেল জয়ী সিসিকের ১নং ওয়ার্ডে শাহজালাল যুব ফোরাম ও নিয়াজ মো. আজিজুল করিমের ঈদ উপহার বিতরণ ওসমানী হাসপাতালে তোলপাড় : নির্মাণ শ্রমিকের মরদেহ উধাও ঈদের শুভেচ্ছা জানালেন ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তানভীর ঈদের শুভেচ্ছা জানালেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মেহবুব সিলেটের ওভারসিজ সেন্টার : মুখোমুখি জেলা প্রশাসন ও ইজারাদার ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজিজ খাঁন সজিব সিসিকে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন প্রশাসক ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা মেহদী হাসান সাজাই ঈদের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য যুবদল নেতা ইভান
ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজিজ খাঁন সজিব

ঈদের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আজিজ খাঁন সজিব

নিউজ মিরর ডেস্ক
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডসহ দেশ-বিদেশের সর্বস্তরের সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, যুব সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খাঁন সজিব।

মঙ্গলবার ১৭ মার্চ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা শেষে খুশির বার্তা নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতর সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তুলবে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মাহর জীবন। পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে আপনাদের সকলের পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ যেন আপনাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন। ঈদ আনন্দে ভরে উঠুক দেশবাসীসহ সকল মানুষের মধ্যে।

আজিজ খাঁন সজিব আরো বলেন, ঈদের এই উৎসবের মধ্য দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক। প্রতি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo