সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিসিকের ১নং ওয়ার্ডে শাহজালাল যুব ফোরাম ও নিয়াজ মো. আজিজুল করিমের ঈদ উপহার বিতরণ

সিসিকের ১নং ওয়ার্ডে শাহজালাল যুব ফোরাম ও নিয়াজ মো. আজিজুল করিমের ঈদ উপহার বিতরণ

নিউজ মিরর ডেস্ক 

শাহজালাল যুব ফোরামের উদ্যোগে ও সিলেট নগরীর ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মো. আজিজুল করিমের সার্বিক সহযোগিতায় হতদরিদ্রদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর দরগা মহল্লাস্থ মুহিবুর রহমান একাডেমি প্রাঙ্গণে এই ঈদ উপহার বিতরণ করা হয়।

পায়রা সমাজ কল্যাণ  সংঘের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে ও  শাহজালাল যুব ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন সহযোগী অধ্যাপক, বিশিষ্ট চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন ডা. আবুল হাশেম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মো. আজিজুল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল যুব ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ সাইদুল কবির চৌধুরী, ফোরামের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসাইন, অর্ণব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইয়াইয়া আহমদ, অধ্যাপক মুহিবুর রহমান, অ্যাডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নুর, পায়রা সমাজ কল্যাণ  সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুূুদু, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ, সহ সাধারণ সম্পাদক মোঃ রিপন আহমদ, বাংলাদেশ ব্যাংক সিলেটের অবসরপ্রাপ্ত পরিচালক মওদুদ উর রব ইমরান, ফোরামের উপদেষ্টা চৌধুরী এনায়েত মৌলা রাজু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য পারভেজ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। উৎসবের এই মুহূর্তে আমাদের একটু আন্তরিকতা দরিদ্র মানুষের মুখ হাসি ফুটাতে সাহায্য করবে। বক্তারা প্রতিবছর দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য শাহজালাল যুব ফোরাম ও নিয়াজ মো. আজিজুল করিমকে ধন্যবাদ এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo