রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মে দিবসে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ সিলেটে ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল মামুন পারভেজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাশকতার আশঙ্কা : সিলেটে নিরাপত্তা জোরদার উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান সামছুল ইসলাম টিটু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হতে চান সমাজসেবী চিনু আক্তার
ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত সুনামগঞ্জ তাহিরপুরের নাহিদুলের প্যানেল জয়ী

ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত সুনামগঞ্জ তাহিরপুরের নাহিদুলের প্যানেল জয়ী

নিউজ মিরর ডেস্ক 

ফ্রান্সের পৌর নির্বাচনের প্রথম দফায় বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুল মোহাম্মদ এর প্যানেল জয়ী হয়েছে। ২০২৬ সালের পৌর নির্বাচনে সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলার বড়দল পুরান হাটি মাষ্টার বাড়ীর বাসিন্দা ফ্রান্স প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী কমিউনিটি নেতা মো: নুরুল আবেদীন এর বড় ছেলে মো: নাহিদুল মোহাম্মদ প্যানেলের মাধ্যমে জয়লাভ করেন।

উত্তর প্যারিসের সাঁ দুনি শহরে অতিবাম দল ‘লা ফ্রঁন্স আনসুমিজ’(এলএফই) থেকে নির্বাচিত হয়ে নাহিদুল ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে প্রথম দফায় জয় নিশ্চিত করেছেন।

এছাড়া একই শহর থেকে আরেক বাংলাদেশি প্রার্থী সরুফ সদিউল সোশ্যালিস্ট পার্টি (পিএস) থেকে নির্বাচন করেছিলেন, কিন্তু তিনি হেরে গেছেন। ফ্রান্সের পৌর নির্বাচনের প্রথম দফায় বাংলাদেশি বংশোদ্ভূত প্যানেল বিজয়ী নাহিদুল মোহাম্মদ বলেন, ফ্রান্সের স্থানীয় রাজনীতিতে নতুন প্রজন্মের অভিবাসী বংশোদ্ভূত নাগরিকদের অংশগ্রহণ বাড়ছে। এই জয় আমাদের কমিউনিটির উপস্থিতিকে আরও দৃশ্যমান করবে। তিনি ভোটারদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমার প্যানেলকে বিজয়ী করেছেন, এর জন্য আমরা চির কৃতজ্ঞ। আপনাদের কষ্ট ও পরিশ্রমের মূল্যায়ন আমাদের প্যানেলের কার্যক্রমের মাধ্যমে করে যাবো ইনশাআল্লাহ।

দেশজুড়ে প্রাথমিক হিসাব অনুযায়ী ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৬ শতাংশ। প্যারিস, লিয়োঁ ও স্ট্রাসবুর্গের মতো বড় শহরে অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি ছিল। নাহিদুলের ৫০ শতাংশের বেশি ভোটে জয়লাভের কারণে তার এলাকায় দ্বিতীয় দফার ভোট (২২ মার্চ) অনুষ্ঠিত হবে না।

মো: নাহিদুল মোহাম্মদ বর্তমানে প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত আছেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলার বড়দল পুরান হাটি মাষ্টার বাড়ী।

ফ্রান্সের প্রথম দফার ফলাফলে দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক ভারসাম্যের ইঙ্গিত। জঁ লুক মেলনশোরের অতিবাম দল এলএফই এবং মারিন লো পেনের কট্টর ডান ন্যাশনাল র‌্যালি (আরএন) বেশ কিছু শহরে অগ্রগতি করেছে। অন্যদিকে পরিবেশবাদী দল (ইকোলোজিস্ট) কিছু গুরুত্বপূর্ণ শহরে চাপে পড়েছে। দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে রোববার, ২২ মার্চ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo