বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
শিবিরের সাবেক নেতৃবৃন্দের সাথে মহানগর জামায়াতের ইফতার ঈদের শুভেচ্ছা জানালেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সুজন নর্থহামটন ইউনিভার্সিটি ইউ.কে এর আমন্ত্রণে মালেক খান’র লন্ডন যাত্রা ঈদের শুভেচ্ছা জানালেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাবীন রাজা নগরের প্রতিটি ওয়ার্ডে এলইডি লাইট স্থাপন করা হবে : সিসিক প্রশাসক নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী অ্যাড. জামান সৌদিতে চাঁদ দেখা যায়নি, দেশে ঈদ শনিবার সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত সুনামগঞ্জ তাহিরপুরের নাহিদুলের প্যানেল জয়ী সিসিকের ১নং ওয়ার্ডে শাহজালাল যুব ফোরাম ও নিয়াজ মো. আজিজুল করিমের ঈদ উপহার বিতরণ
সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত

সিলেটে কখন কোথায় ঈদের জামায়াত

নিউজ মিরর ডেস্ক
প্রতি বছরের ন্যায় এবারো সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামায়াতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন আহমদ। বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব হজরত মাওলানা মুশতাক আহমেদ খান।

ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শাহী ঈদগাহ ময়দান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। প্রধান এই ঈদ জামাতে সিলেটের দুই মন্ত্রী-খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, নগরীর বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

দরগাহে শাহজালাল (র.) জামে মসজিদ :
নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম মাওলানা আসজাদ আহমদ।

আলীয়া মাদরাসা মাঠ :
ঐতিহ্যবাহী সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। জামায়াতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ।

কুদরত উল্লাহ জামে মসজিদ :
নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাত হবে ৮টায়, ইমামতি করবেন হাফেজ মাওলানা মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।

কালেক্টরেট মসজিদ :
নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়। জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।

এছাড়া পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo