বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
নর্থহামটন ইউনিভার্সিটি ইউ.কে এর আমন্ত্রণে মালেক খান’র লন্ডন যাত্রা

নর্থহামটন ইউনিভার্সিটি ইউ.কে এর আমন্ত্রণে মালেক খান’র লন্ডন যাত্রা

নিউজ মিরর ডেস্ক 

নর্থহামটন ইউনিভার্সিটি ইউ.কে এর আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন এবং বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউট এর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক খান ২০ মার্চ  লন্ডনের উদ্দ্যেশে সিলেট ত্যাগ করবেন।

নর্থহামটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ২৯ মার্চ   “নর্থহামটন বৃট্রিশ বাংলাদেশী বিজনেস চেম্বার” এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ দিবসের শুরুতে লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করা হয়েছে। বীর মুক্তিযুদ্ধা মালেক খান যুক্তরাজ্যে সফরকালে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন বলে জানা গেছে। তাঁর এ সফর সফল এবং স্বার্থক হওয়ার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo