সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালা কোর্ট পয়েন্টে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত প্রগতি উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ডা. এইচ এম বাবুল হোসাইনের উদ্যোগে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মে দিবসে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ সিলেটে ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল মামুন পারভেজ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাশকতার আশঙ্কা : সিলেটে নিরাপত্তা জোরদার উপশহরে গাছ নিধন : প্রকাশিত সংবাদের প্রতিবাদ
ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মকসুদ আহমদ

ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মকসুদ আহমদ

নিউজ মিরর ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী – বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী, যুব সংগঠক ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ।

বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতিবছর আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম, প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে ঈদ আসে। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। তাই ধনী-গরীব, নির্বিশেষে সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে।

ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় রাখার কামনা করেন মোহাম্মদ মকসুদ আহমদ।

তিনি দক্ষিণ সুরমা উপজেলা বাসীর দোয়া ও সমর্থনে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত দক্ষিণ সুরমা উপজেলার পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সমাজের সকলের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

মোহাম্মদ মকসুদ আহমদ ছাত্রদলের একজন নিবেদিত কর্মী হিসেবে ছাত্র রাজনীতি শুরু করেন। এই দীর্ঘ সময়ে তিনি দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট জেলা যুবদলের একজন সফল সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo