বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
সিলেটে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিলেটে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

https://newsmirror24.news/

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকায় নির্মাণাধীন ১৩ তলা ভবন থেকে পড়ে মো. রুবেল মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট থানার বাইপাস মোড়ের একটি ভবনে এই ঘটনা ঘটে। ভবনটির চতুর্থ তলায় কাজ করার সময় নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।

নিহত মো. রুবেল মিয়া (১৮) কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের আসাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বাইপাস মোড়ে একটি ১৩ তলা ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন রুবেল। নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ভবন থেকে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ওসমানী মেডিকেলে আছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo