বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
গোলাপগঞ্জ থানায় ঘুষ বাণিজ্য ও অনিয়ম : ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা সিসিকের নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্যকে নিয়ে অপপ্রচার : তীব্র নিন্দা ও প্রতিবাদ সিসিক প্রকৌশলী দেবুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ভূয়া কাগজে স্পেনের স্বপ্ন দেখিয়ে ৪৮ লাখ টাকা আত্মসাৎ: প্রতারক ফরহাদের বিরুদ্ধে অভিযোগ লামাবাজারে অপরাধ নিয়ন্ত্রণে এসআই মাইনুলের শক্ত অবস্থান এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! সিসিকের বাছিত সিন্ডিকেট : প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন না সংশ্লিষ্টরা! সিলেটে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় জিডি ওসমানী মেডিকেলের মুদ্রণসামগ্রী ক্রয়ের দরপত্রে বড় ধরনের অনিয়ম!
জৈন্তাপুরে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

জৈন্তাপুরে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

নিউজ মিরর ডেস্ক
জৈন্তাপুরে ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শাহাদাৎ (২১) উপজেলার আমবাড়ী গ্রামের হেলাল মোল্লার ছেলে।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর সংলগ্ন একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, শাহাদাতের পরনে ছিল আকাশী রঙের টি-শার্ট ও সবুজ থ্রি-কোয়ার্টার প্যান্ট। তার গলায় একটি কালো ক্রসবেল্ট ব্যাগ ঝুলানো ছিল এবং ঘটনাস্থল থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং মরদেহের মাথার সামনে একটি বাঁশের লাঠিও পড়ে থাকতে দেখা যায়। তবে প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণজানা যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, শাহাদাতের মৃত্যু ঘিরে পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo