
নিউজ মিরর ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরীর ৩৮ নং ওয়ার্ডবাসী এবং দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহমান শামীম।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবারো আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এদিন সকল ভেদাভেদ ও হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একই ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে সুন্দর সমাজ ও দেশ করার অনুপ্রেরণা দেয়। পবিত্র এই উৎসব সিলেট নগরীর ৩৮ নং ওয়ার্ডসহ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক- এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
৩৮ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহমান শামীম আরো বলেন, সমাজের গরীব ও অসহায় মানুষরাও যাতে ঈদ উৎসবকে হাসিমুখে উদযাপন করতে পারে, সেজন্য আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাই এই সমাজকে মানবিক ও ইনসাফপূর্ণ হিসেবে গড়ে তুলবে।
শুভেচ্ছা বার্তায় আব্দুর রহমান শামীম তার প্রিয় এলাকা ৩৮ নং ওয়ার্ডবাসীর কল্যাণে আজীবন কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ৩৮ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে করতে ওয়ার্ড পাশে কেউ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে তিনি সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তি ও ন্যায়বিচারপূর্ণ সমাজ ও দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।