সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সরকার জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে : এম এ মালিক

সরকার জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে : এম এ মালিক

নিউজ মিরর ডেস্ক

 

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। নিম্ন আয়ের মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, খাল খনন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সরকার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে এবারের ঈদে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে নগদ অর্থের পাশাপাশি অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তদের কষ্ট লাঘবে কাজ করতে চাই। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেটের দক্ষিণ সুরমার তেতলীস্থ নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থায়নে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গরীব ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত ১০ লাখ টাকা এবং অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  বজলুর রহমান ফয়েজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo