শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সাগরে লঘুচাপ, ঈদে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস সিলেটে তারেক রহমানের ঈদ উপহার পেলেন আহত নেতাকর্মী ও শহীদ পরিবার সরকার জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে : এম এ মালিক ঈদের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা উমেদুর রহমান উমেদ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা এনামুল হক সিলেটে সুরক্ষা বঞ্চিত মেয়েদের নিয়ে বি এড ৯১-৯২ ব্যাচের ইফতার মাহফিল সিলেটবাসীকে এমপি এমরান আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জুনেদ ঈদের শুভেচ্ছা জানালেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এনামুল হক সুহেল দেশে বন্ধ হওয়া কল-কারখানাগুলো পুনরায় চালু করবে সরকার : শ্রমমন্ত্রী
সিলেটে তারেক রহমানের ঈদ উপহার পেলেন আহত নেতাকর্মী ও শহীদ পরিবার

সিলেটে তারেক রহমানের ঈদ উপহার পেলেন আহত নেতাকর্মী ও শহীদ পরিবার

নিউজ মিরর ডেস্ক
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সিলেটে আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

বুধবার সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে ঈদ উপহার সামগ্রী নিয়ে তৃণমূলের ত্যাগী ও আহত নেতাকর্মীদের হাতে পৌঁছে দেন।

উপহার বিতরণকালে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, দেশনায়ক তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি প্রতিটি কর্মীর অভিভাবক। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সিলেটে আমাদের যেসব ভাই শাহাদাত বরণ করেছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, তারেক রহমান সবসময় তাদের খোঁজ-খবর রাখছেন। এই ঈদ উপহার কোনো দয়া নয়, বরং রাজপথের লড়াকু সৈনিকদের প্রতি দেশনায়কের ভালোবাসা ও মমতার অনন্য নিদর্শন।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ বলেন, আমরা আমাদের দল নিয়ে গর্ববোধ করি। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বিএনপির চেয়ারম্যান দেশনায়ক আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সিলেটে আন্দোলন-সংগ্রামে ক্ষতিগ্রস্ত নেতাকর্মী ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার পাঠিয়েছেন। এটা নিসন্দেহে আমাদের দলের একটি প্রশংসনীয় উদ্যোগ। এরকম উদ্যোগে দলের নেতাকর্মীরা উজ্জীবিত হন। বিগত আন্দোলন সংগ্রামেও আমাদের প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদের খোজ-খবর নিয়েছেন। দলের দুঃসময়ে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ত্যাগ কখনোই বৃথা যাবে না। দেশনায়ক আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময়ই নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। ঈদকে সামনে রেখে এই উপহার সহমর্মিতা ও ভালোবাসার প্রতীক। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় তৃণমূল নেতাকর্মীদের খোঁজ-খবর রাখছেন এবং তাদের পাশে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিলেটের রাজপথ আমাদের নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছে। যারা পুলিশের গুলিতে চোখ হারিয়েছেন কিংবা পঙ্গু হয়েছেন, তারা আমাদের গর্ব। তারেক রহমানের নেতৃত্বে এই ত্যাগ একদিন সার্থক হবে। সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, শহীদ জিলু কিংবা পঙ্গু হওয়া খালেদ ও আহত দুলাল—আপনাদের এই ত্যাগ আমরা বৃথা যেতে দেব না। সুখে-দুঃখে যুবদল সবসময় আপনাদের পাশে ছায়ার মতো থাকবে।

এদিন বিশেষ করে তিন জন ত্যাগী নেতাকর্মীর পরিবারের কাছে তারেক রহমানের এই বিশেষ উপহার পৌঁছে দেওয়া হয়। গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শহীদ দিলু আহমদ জিলু, যিনি ২০২৩ সালের ৩১ অক্টোবর অবরোধ চলাকালে পুলিশের গাড়িচাপায় শাহাদাত বরণ করেন। সিলেট জেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. খালীদুর রহমান খালেদ, যিনি আন্দোলনে দুই পা হারিয়ে বর্তমানে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছেন। মহানগর যুবদলের ১৬নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. দুলাল আহমদ, যিনি গত ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

উপহার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি জুবায়ের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ সেলু, মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. রোমান আহমদ রাজু, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শফি আহমদ খান প্রমুখ।

নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান রাজপথের প্রতিটি ত্যাগী কর্মীর পাশে আছেন এবং ভবিষ্যতেও তাঁদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo