সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে সুরক্ষা বঞ্চিত মেয়েদের নিয়ে বি এড ৯১-৯২ ব্যাচের ইফতার মাহফিল

সিলেটে সুরক্ষা বঞ্চিত মেয়েদের নিয়ে বি এড ৯১-৯২ ব্যাচের ইফতার মাহফিল

নিউজ মিরর ডেস্ক 

সিলেটের খাদিম সুরমাগেইটস্থ সুরক্ষা বঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র নিবাসী মেয়ে ও স্টাফদের নিয়ে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের বি এড ৯১-৯২ ব্যাচের ইফতার মাহফিল গতকাল বুধবার ১৮ মার্চ, ২৮ রমজান কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রের কৃষি ট্রেডের প্রশিক্ষক মো দেলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল এর (অব.) শিক্ষক, সমাজকর্মী ও সংগঠক এডভোকেট মো আব্দুল মালিক, বিশ্বনাথ একলিমিয়া হাইস্কুল এর অব প্রধান শিক্ষক মো ফখর উদ্দিন, অব. নাজির ও সমাজকর্মী নুরুল ইসলাম লেচু, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো নুরুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুরক্ষা বঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্র খাদিমের অনুমোদিত ১৬টি পদের মধ্যে ১০টি পদই শুন্য রয়েছে বিধায় নিবাসী মেয়েরা কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত এই শূন্য পদে নিয়োগ দিয়ে সুরক্ষা বঞ্চিত মেয়েদের যর্থার্থ সেবা দেয়া প্রয়োজন। তারা নিবাসী মেয়েদের জীবনমান উন্নয়নের জন্য সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। বিশেষ করে কেন্দ্রের উক্ত কেন্দ্রের অসহায় মেয়েদেরকে ঈদবস্ত্র, ঈদের দিনে মিষ্টি মুখ এবং ঈদুল আযহার দিন কুরবানির পশুর গোশত দিয়ে ঈদের আনন্দে আনন্দিত করার জন্য বিত্তবান ও সমাজকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo