বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা এনামুল হক সিলেটে সুরক্ষা বঞ্চিত মেয়েদের নিয়ে বি এড ৯১-৯২ ব্যাচের ইফতার মাহফিল সিলেটবাসীকে এমপি এমরান আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জুনেদ ঈদের শুভেচ্ছা জানালেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এনামুল হক সুহেল দেশে বন্ধ হওয়া কল-কারখানাগুলো পুনরায় চালু করবে সরকার : শ্রমমন্ত্রী জৈন্তাপুরে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার এআরআরকে ইন্টারন্যাশনালের সিইও রাহিমা খানমের ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মতিন আহমেদ ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মকসুদ আহমদ
ঈদের শুভেচ্ছা জানালেন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জুনেদ

ঈদের শুভেচ্ছা জানালেন ২০নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জুনেদ

নিউজ মিরর ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০নং ওয়ার্ডবাসী সহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তরুণ যুব সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আবুল কাসেম জুনেদ।

বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনা শেষে খুশির বার্তা নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতর সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তুলবে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মাহর জীবন। পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে আপনাদের সকলের পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ যেন আপনাদের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন। ঈদ আনন্দে ভরে উঠুক দেশবাসীসহ সকল মানুষের মধ্যে।

ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও সকলের মাঝে এই শান্তি সম্প্রীতি বজায় রাখার কামনা করেন আবুল কাসেম জুনেদ।

তিনি ২০নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থনে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত মডেল ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সমাজের সকলের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo