বুধবার, ১৫ Jul ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
মনির উদ্দিন আহমদের মৃত্যুতে মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ পরিবারের শোক প্রকাশ সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান পট পরিবর্তনের ম্যাজিক : আ. লীগের বেলাল এখন বিএনপি নেতা! সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সম্পন্ন নজরুল ইসলাম চৌধুরী সাবুল ও সৈয়দ বাবুল হোসেনকে ২৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রদান ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি মখন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানী সম্পন্ন পূজা উদযাপন ফ্রন্ট জকিগঞ্জ উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির অনুমোদন
সিলেটবাসীকে এমপি এমরান আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা

সিলেটবাসীকে এমপি এমরান আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা

নিউজ মিরর ডেস্ক
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ পুরো সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

ঈদবার্তায় সাংসদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে। ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করুক এবং সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার অনুপ্রেরণা জোগাক- এই প্রত্যাশাই করি।

এমরান আহমদ চৌধুরী আরও বলেন- মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে। এই উন্নয়ন অভিযাত্রায় দেশ গড়ার কাজে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তাঁর হাত ধরেই গড়ে উঠবে আমাদের সুখি-সমৃদ্ধ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার।

এদিকে, সিলেট-৬ সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার আতহারিয়া শাহী ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন। সেখানে সকাল ৯টায় ঈদের জামাআত অনুষ্ঠিত হবে।

পরে বিকেল ৩টায় গোলাপগঞ্জ মডেল মসজিদের কনফারেন্স হলে এবং বাদ মাগরিব বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo