সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম গ্রেফতার

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম গ্রেফতার

https://newsmirror24.news/
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম

সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মাঝরাতে রাজধানী ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে শামীমের পারিবারিক সূত্রে জানা গেছে।

সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকালে (গত ৪ আগস্ট) আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় গত ৪ সেপ্টেম্বর ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা হয়েছিল। ওই মামলার আসামি রেজাউল করিম শামীম।

এছাড়া তার নিজের উপজেলা জামালগঞ্জেও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গত ২৬ আগস্ট নয়াহালট গ্রামের শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ৬৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলার প্রধান আসামি রেজাউল করিম শামীম। পুলিশ এই মামলায় ২৪ জনকে আসামি করে চার্জশিট দিয়েছে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo