সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে যুবদল নেতার ক্ষোভ : রাজনীতিতে প্রতিযোগিতার বদলে চলছে প্রতিহিংসার সংস্কৃতি

সিলেটে যুবদল নেতার ক্ষোভ : রাজনীতিতে প্রতিযোগিতার বদলে চলছে প্রতিহিংসার সংস্কৃতি

নিউজ মিরর ডেস্ক
রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতার বদলে প্রতিহিংসার সংস্কৃতি জেঁকে বসেছে কি না—এমন প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবদলের সহ-দপ্তর সম্পাদক মো. ইমরান আলী। দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধাদের বহিষ্কার এবং রাজনীতিতে ‘অপ্রাসঙ্গিক’ ব্যক্তিদের উত্থান নিয়ে তার এই স্ট্যাটাস এখন সিলেটে টক অব দ্য টাউন।

ইমরান আলী তার ফেসবুক পোস্টে লেখেন, “আমরা বরাবরই বলে আসছি রাজনীতিতে প্রতিহিংসা নয় প্রতিযোগিতা চলুক। আসলে কি প্রতিযোগিতা হচ্ছে? শক্তিশালী হতে গিয়ে এক প্রকারে প্রতিহিংসা চলছে।”

তিনি দীর্ঘদিনের ত্যাগী কর্মীদের অবমূল্যায়নের দিকে ইঙ্গিত করে বলেন, “যাদের সাথে জেল খাটলাম, ১৩/১৪ বছর হাজিরা দিলাম একসাথে… আজকে তারাই বহিষ্কার। অথচ যাদেরকে দেখলাম রাজনীতির বাইরে, তারা আজ রাজনীতি করছে। এক প্রকারে নতুনদের আনাগোনা চলছে।”

বিগত ১৭ বছর যারা দলের কঠিন সময়ে পাশে ছিলেন, তাদের কষ্টের কথা উল্লেখ করে তিনি সতর্কবার্তা দেন। তিনি লেখেন, “যারা ১৭ টা বছর এই দলকে আঁকড়ে রেখেছে, তারা কষ্টে নিঃশ্বাস ফেললে এই দলের কঠিন সময় আসতে বেশি সময় লাগবে না।”
দলে বিশৃঙ্খলাকারীদের শাস্তির পক্ষে মত দিলেও, যথাযথ প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দিয়েছেন এই যুবদল নেতা। তার মতে, “যারা অন্যায় করবে তাদের শাস্তি হওয়া প্রয়োজন… কিন্তু তদন্ত ছাড়া এসব করা অন্যায়।”

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo