সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
সিলেটে জ্বালানি তেল কিনতে পুলিশের তিন শর্ত

সিলেটে জ্বালানি তেল কিনতে পুলিশের তিন শর্ত

নিউজ মিরর ডেস্ক
সিলেট নগরীর ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকরা তিন শর্তে জ্বালানী তেল সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এই তিন শর্তের কোনো একটি ভঙ্গ করলে তেল পাবেন না মোটরসাইকেল চালকরা।

বুধবার (২৫ মার্চ) এসএমপির এ সংক্রান্ত জারি করা গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগর এলাকায় পেট্রোল পাম্পে তেল ক্রয়ের ক্ষেত্রে মোটরসাইকেল চালকদের তিনটি শর্ত বাধ্যতামূলক মানতে হবে। তেল সংগ্রহের সময় এই শর্তগুলো বাধ্যতামূলক পরিপালন করার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে এসএমপি।

এমএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, তেল সংগ্রহকারী ব্যক্তির অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেলটি অবশ্যই রেজিস্ট্রেশনকৃত হতে হবে।

মোটরসাইকেল চালক ও আরোহী উভয়ের স্বচ্ছ ভাইজারযুক্ত হেলমেট থাকতে হবে। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো বলেও উল্লেখ করা হয়। আইন অমান্যকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo