সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
সিলেট মহানগর যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা : সভাপতি মকসুদ, সাধারণ সম্পাদক টিপু শ্রুতি লেখকের দায়িত্ব পালন করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব : অচিনপুরী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাবেক সভাপতি রজব আলী খানের মৃত্যুবার্ষিকী শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকা অবিস্মরণীয় : এম এ মালিক
শিক্ষকদের প্রতিটি ক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে: জিকে গউছ

শিক্ষকদের প্রতিটি ক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে: জিকে গউছ

নিউজ মিরর ডেস্ক
জাতীয় সংসদের হুইপ জিকে গউছ বলেছেন, শিক্ষকদের প্রতিটি ক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে। শিক্ষার মান যদি খারাপ হয় তবে কে যে ঝরে পড়বেন তা বলা যাবে না। মেধা বাজারে বিক্রি হয় না। এর জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। লেখাপড়ায় অধিক মনোযোগী হতে হয়। পরীক্ষার ফলাফল ভালো করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের অনুরোধ করব- তোমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে। নিজেদের ভালোর জন্যই ভালো ফলাফল করতে হবে। ফলাফল যদি খারাপ হয় তবে রাষ্ট্র কেন বিনিয়োগ করবে। যেখানে ফলাফল খারাপ হয়, সেখানে উচিত শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। যেসব শিক্ষার্থীর ফলাফল খারাপ হয়েছে তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা উচিত।

বুধবার সকালে হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশ্যে জিকে গউছ বলেন, শিক্ষকদের অনুরোধ করবো আগে যারা রাজনীতির পরিচয় বহন করেছেন, অবস্থার পরিবর্তনে যদি নিজেরা এখন রাজনীতির পরিচয় বদলান ভুল করবেন। হাসিনার পতনের পর বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা বলেছে আমাদের দলে কোনো যোগদানের প্রয়োজন নাই; যারা আছেন তারাই আমাদের জন্য যথেষ্ট।

তিনি বলেন, ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে দুই-একজন বিশিষ্ট ব্যক্তি ছাড়া কোনো যোগদান নাই। অতএব রাজনীতি শিক্ষকদের কাজ না। পড়ালেখার মান ভালো না হলে কখন যে কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তা আপনারা বলতে পারবেন না। ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। এভাবে চলতে পারে না। অভিভাবকরা অনেক আশা নিয়ে নিজেদের সন্তানদের আপনাদের কাছে দিয়েছেন। লেখাপড়ার মান উন্নয়ন, আদবকায়দা শেখানো আপনাদের দায়িত্ব। আমি আশা করবো শিক্ষকরা আরও বেশি মনোযোগী হবেন। প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকারা রাজনীতি থেকে বিরত থাকতে হবে। তাদের রাজনীতির কারণে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়। অতএব আপনাদের রাজনীতিতে জড়ানো যাবে না।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. জহিরুল হক শাকিলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আলামনাই অ্যাসোসিয়েশনের নেতা জিকে মাওলা, কলেজের অধ্যক্ষ আবুল হাসান প্রমুখ।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo