সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
হামের সংক্রমণ মোকাবিলায় এবিএম ফাউন্ডেশন ও ডা. নজমুস সাকিবের চিকিৎসা সামগ্রী প্রদান “সিলেটের ছাদ কৃষি” গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন এড. সালেহ চৌধুরী সিলেটে ব্যবসার সুযোগের দাবীতে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন কমিটির অনুমোদন লাভ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে টেকসই জনস্বাস্থ্য পথে যাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালা কোর্ট পয়েন্টে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত প্রগতি উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ডা. এইচ এম বাবুল হোসাইনের উদ্যোগে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জে জামায়াত নেতার বাড়ি থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুনামগঞ্জে জামায়াত নেতার বাড়ি থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নিউজ মিরর ডেস্ক
সুনামগঞ্জের জগন্নাথপুরে জামায়াত নেতা পিয়ার আলীর বাড়ি থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) ওই জামায়াত নেতার বিরুদ্ধে বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।

অভিযুক্ত পিয়ার আলী উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের আরশদ আলীর ছেলে ও জামায়াতে ইসলামী শ্রীরামিসির আঞ্চলিক শাখার সভাপতি। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত ওই জামায়াত নেতা পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি অভিযান দল উপজেলার শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বিশেষ অভিযান পরিচালনাকালে জামায়াত নেতা পিয়ার আলীর বসতঘর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

অভিযানে, একটি বিদেশি পিস্তল, দুইটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশি পাইপগান, বিভিন্ন ধরনের ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স ক্যালিবারের এয়ারগানের গুলি ও একটি খালি ম্যাগাজিন পিস্তলসহ বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে পিয়ার আলীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে পিয়ার আলী পলাতক রয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo