সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

নোটিশ
সাইটের সংস্কার কাজ চলছে, দীর্ঘদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
শিরোনাম
হামের সংক্রমণ মোকাবিলায় এবিএম ফাউন্ডেশন ও ডা. নজমুস সাকিবের চিকিৎসা সামগ্রী প্রদান “সিলেটের ছাদ কৃষি” গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন এড. সালেহ চৌধুরী সিলেটে ব্যবসার সুযোগের দাবীতে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত সিলেট জেলা কৃষি খামার শ্রমিক ট্রেড ইউনিয়ন কমিটির অনুমোদন লাভ আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে টেকসই জনস্বাস্থ্য পথে যাত্রা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সিলেটে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ের কর্মশালা কোর্ট পয়েন্টে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার বিশাল মানববন্ধন অনুষ্ঠিত প্রগতি উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ডা. এইচ এম বাবুল হোসাইনের উদ্যোগে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা

নিউজ মিরর ডেস্ক
সারাদেশে শহর ও গ্রাম অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগে দেওয়া সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চোধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠিত কমিটির কার্যপরিধি অনুযায়ী ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

এতে আরও বলা হয়, বিষয়টি অতীব জরুরি। এমতাবস্থায় আপনার অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো-

১. ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
২. প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে।
৩. প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে।
৫. শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।

শেয়ার দিয়ে অন্যকে পড়ার সুযোগ করে দিন, ধন্যবাদ।




© All rights reserved © 2012 Newsmirror24.news
ThemesBazar-Jowfhowo